1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জনসংযোগ ও প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক এর দায়িত্ব পেলেন মোঃ আবিদ হাসান আকাশ ফুলপুর তারাকান্দা আসনে স্বতন্ত্র প্রার্থী আবু বকর ছিদ্দিক কলস প্রতীক পেয়ে যে বার্তা দিলেন… নরসিংদীর মেহেরপারা ইউনিয়নে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদকের দুর্গম এলাকা চিহ্নিত করেন চৌদ্দগ্রামে জামায়াতের উঠান বৈঠকে বিএনপির হামলার অভিযোগ, বীর মুক্তিযোদ্ধার গাড়ি ভাংচুর মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষক-শিক্ষার্থী ও সুশীল সমাজের ভূমিকা শীর্ষক আলোচনা সভা কিশোরগঞ্জ-১ আসনে স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব রেজাউল করিম খান চুন্নু পেলেন ‘মোরগ’ প্রতীক প্রতীক বরাদ্দ পেলেন প্রার্থীরা, প্রশাসনকে সজাগ থাকার আহ্বান ব্যারিস্টার রুমিন ফারহানার আমদিয়া ইউনিয়ন ৪নং ওয়ার্ড এর উঠান বৈঠক। প্রার্থিতা প্রত্যা’হার না করে শে’ষ মুহূর্তেও অটল হাসান মামুন; নির্বাচনী সমীকরণে নতুন মোড় বাউফল ছালেহিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ হওয়া নিয়ে অভিযোগ ও পাল্টা আভিযোগ অপ্রতিকর ঘটনার আশংকা 

ট্রাম্পের ওপর হামলার ঘটনা হত্যাচেষ্টা: এফবিআই

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত: রবিবার, ১৪ জুলাই, ২০২৪
  • ৩৭৬ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর গুলি চালানোর ঘটনাকে হত্যাচেষ্টা বলে অভিহিত করেছে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই। শনিবার রাতে পেনসিলভানিয়ার বাটলারে সংবাদ সম্মেলনে এফবিআই’র পিটসবার্গ ফিল্ড অফিসের দায়িত্বে থাকা বিশেষ এজেন্ট কেভিন রোজেক এ কথা বলেন।

তিনি বলেছেন, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর হত্যাচেষ্টা চালানো হয়েছে। কেভিন রোজেক জানান, এই ঘটনায় হামলাকারীর পরিচয় শনাক্ত করতে কর্তৃপক্ষ কাজ করছে। হামলাকারীর হামলার উদ্দেশ্য এবং কেন এটি করা হয়েছে তা জানার চেষ্টা চলছে। মার্কিন এই কর্মকর্তা আরও বলেছেন, দেশজুড়ে এফবিআই গোয়েন্দা এজেন্ট, এভিডেন্স রেসপন্স টিম মোতায়েন করেছে। একজন বন্দুকধারীকে অস্থায়ীভাবে চিহ্নিত করা হয়েছে। তবে তার নাম বা পরিচয় প্রকাশ করা হয়নি। বায়োমেট্রিক্স এবং ডিএনএর মাধ্যমে সন্দেহভাজন ওই ব্যক্তির পরিচয় নিশ্চিত করার চেষ্টা চলছে।

দেশটির স্থানীয় সময় শনিবার রিপাবলিকান প্রার্থী ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলা হয়। এই হামলার পর একজন পুরুষ হামলাকারী দেশটির সিক্রেট সার্ভিস সদস্যদের গুলিতে নিহত হয়েছে। সেইসঙ্গে আরও একজন দর্শক নিহত হয়েছেন বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।

ট্রাম্প এই হামলা সম্পর্কে বলেন, গুলি তার কানে লেগেছে এবং মনে হয়েছে বুলেট চামড়া ঘেঁষে চলে গেছে। মার্কিন সিক্রেট সার্ভিস জানিয়েছে, এ হামলায় আরও দুজন গুরুতর আহত হয়েছে। পেনসিলভানিয়ায় সমাবেশে ট্রাম্পের ওপর দৃশ্যত প্রাণঘাতী হামলার চেষ্টা হয়েছে। এক ভিডিওতে দেখা যাচ্ছে, ট্রাম্প মেঝেতে বসে পড়ছেন এবং এরপর তিনি যখন দাঁড়ান তখন তার মুখের এক পাশে রক্ত দেখা যাচ্ছিল। এই ঘটনার পর ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এ ছাড়া পেনসিলভানিয়ার গভর্নর যশ শাপিরো ও বাটলার এবং মেয়র বব ডানডয়ের সঙ্গেও কথা বলেছেন বাইডেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট